সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দর্শক চাপে ‘মুজিব’র শো বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবননির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে সিনেপ্লেক্সগুলোতে সাড়া ফেলছে সিনেমাটি। আরিফিন শুভ অভিনীত এ সিনেমা দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম সপ্তাহে দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল। তবে দর্শক চাহিদার কারণে শো দ্বিগুণ বাড়িয়েছে কর্তৃপক্ষ। সোমবার থেকে ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমার। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

স্টার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘মুজিব’ সিনেমা স্টার সিনেপ্লেক্সে ভাল ব্যবসা করছে। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।