সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মায়ামিকে জেতাতে পারেননি মেসিও

অনলাইন ডেস্ক :

মেজর সকার লিগের প্লে-অফ থেকে আগেই ছিটকে গেছে ইন্টার মায়ামি। লিগের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষার ছিল লিওনেল মেসিদের জন্য। কিন্তু এই ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছে ক্লাবটি। লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও দলকে জেতাতে পারেননি। শার্লটের কাছে হেরে গেছে ১-০ গোলে। এ নিয়ে লিগে ছয় এবং সব মিলিয়ে সাত ম্যাচে জয়হীন মায়ামি।

সব শেষ ২১ সেপ্টেম্বর জয়ের দেখা পেয়েছিল ক্লাবটি। এদিন প্রতিপক্ষের মাঠে বলের দখল ছিল মায়ামির পায়ে। কিন্তু লিওনেল মেসিদের সঙ্গে সমান তালে লড়াই করেছে শার্লট। যার দরুন ১৩ মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন কারউন ভার্গাস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালান মেসি। একবার বল জালেও পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের পতাকা ওঠায় তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪-তে লিগ শেষ করল ইন্টার মায়ামি।