সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এমবাপ্পের গোলে বড় জয় পেল পিএসজি

অনলাইন ডেস্ক :

অবশেষে পিএসজির জার্সিতেও ছন্দে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। আগের চার ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপ্পে গত রাতে পেয়েছেন জালের দেখা। পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। পিএসজিও জিতেছে বড় ব্যবধানে। স্ত্রাসবুরকে হারিয়েছে ৩-০ গোলে। গত সপ্তাহে ইউরো বাছাইয়ে ফ্রান্সের হয়ে তিন ম্যাচে দুই গোল করলেও পিএসজির জার্সিতে গোল খরা চলছিল এমবাপ্পের।

অবশেষে গোল খরা কাটিয়েছেন তিনি। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। ৩১ মিনিটে কার্লোস সোলারের গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে। ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস।