সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিষিদ্ধ হলো ‘আমার শেষ কথা’ সিনেমার প্রদর্শনী

অনলাইন ডেস্ক :

লচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।

এতে আরও বলা হয়, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রবিহীন হিসেবে গণ্য হবে। বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো এবং চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমাটির শুটিং শুরু হয়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও কাজী জারা। এছাড়াও রয়েছেন রেবেকা, বড়দা মিঠু, রিনা খান, টাইগার রবিসহ আরও অনেকে। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী।