সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রুবেল আনুশের ‘তোমাকে পেয়ে গেলে’

অনলাইন ডেস্ক :

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে এর আগে এনটিভির জন্য ‘হঠাৎ বৃষ্টি’ শিরোনামে নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন পরিচালক রুবেল আনুশ। সেই জুটিকে নিয়ে পূজার জন্য তিনি এবার নির্মাণ করেছেন ‘তোমাকে পেয়ে গেলে’। যা আজ মঙ্গলবার সাড়ে ৯টায় এনটিভতে প্রচারিত হবে আর পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।

‘তোমাকে পেয়ে গেলে’ নাটকের গল্প ও চিত্রনাট্য নাসির খানের আর সংলাপ লিখেছেন নাসির খান ও তামান্না। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, আব্দুল্লাহ রানা, মিলি বাসার, শামিম (মনা), হাসিবসহ অনেকেই। পরিচালক রুবেল আনুশ বলছেন, নাটকের গল্পটা এমন মফস্বল শহরের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে এলাকার বখে যাওয়া মাস্তানও একদিন শহরের সাচ্চা প্রেমিক হয়ে উঠে। গল্পটা ফরিদ এবং জুই এর।