সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গর্বিত শাকিব, হতবাক শুভ

অনলাইন ডেস্ক :

ভারতের বারানসিতে আগামী শুক্রবার ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাচ্ছিলেন শাকিব খান। একই দিনে ভারতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে দেশটিতে যাচ্ছেন আরিফিন শুভও। দুই নায়কের যাত্রা একদিনে হওয়ায় মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে উভয়ের সঙ্গেই দেখা হয়। শুধু দেখায়ই নয়, দুই নায়ক একই এয়ারলাইনসে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ালও দেন! বিমাবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড়ে দিলেন। শুভও বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খানও সদ্য অস্ত্রোপাচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন।

দুই নায়ক তাদের সাক্ষাতের সেই ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। শাকিব খান শুভর সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘দরদ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’

বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগতে থাকা আরিফিন শুভ সপ্তাহখানেক আগে অস্ত্রোপাচার করে তা থেকে মুক্তি পান। শারীরিক অবস্থার খবর নিয়ে শাকিব জানতে চাইলে শুভ বলেন, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলাম, তাই এবার আর সময় নিলাম না। অপারেশন করে মুক্ত হলাম। পরে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে শুভ লেখেন, ‘রাজবাদসা ব্যাপার সেপার আর কি’ শাকিব খান ও আরিফিন শুভ গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে চড়ে মুম্বাই উড়াল দিয়েছেন। কয়েক দিনের মধ্যে আরিফিন শুভ ফিরে এলেও শাকিব খান ফিরবেন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে।