সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মোহনবাগানের মাঠে বসুন্ধরা কিংসের ‘ড্র’

অনলাইন ডেস্ক :

এ এফ সি কাপে মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে অনেক ভোগান্তির শিকার বসুন্ধরা কিংস। তবে মঙ্গলবার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। প্রথমার্ধের শুরু থেকে আক্রামণাত্নক ভাবে খেলতে থাকে দুই দল। একের পর এক আক্রমণ করে প্রথম গোলের দেখা পায় মোহনবাগান। ম্যাচের ২৯ মিনিটে গোল রক্ষককে বোকা বানায় দিমিত্রি পেট্রাটোস। তবে সেই লিড ধরে রাখতে পারেনি মোহনবাগান। গোল হজমের ৪ মিনিট পরেই দলকে সমতাই ফেরেই ডরি। এরপর আর কোন দল করতে না পারলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।

বিরতি থেকে ফিরেই সহজ সুযোগ হাত ছাড়া করেন ডরি। এরপর কয়েক মিনিট পর উলটো গোল খেয়ে বসেন বসুন্ধরা কিং। ম্যাচের ৫৪ মিনিটে দলকে এগিয়ে নেন আশিস রাই। এরপর গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে কিংসরা। গোলের জন্য সেই আক্ষেপ বেশিক্ষণ করতে হয় নি। ম্যাচের ৭০ মিনিতে গোল করে সমতায় ফেরায় অধিনায়ক রবিনহো। এরপর দুই দল গোলের সুযোগ তৈরি করে গোল করতে ব্যর্থ হইলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।