সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটকীয় জয় পেল আল নাসর

অনলাইন ডেস্ক :

এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় আল নাসর। গত মঙ্গলবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে সৌদি আরবের ক্লাবটি। কাতারের ক্লাব আল দুহাইলকে হারিয়েছে ৪-৩ গোলে। জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ঘরের মাঠে ২৫ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ছড়িয়েছে রোমাঞ্চ। আল নাসরের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে দুহাইল। যদিও ৫৬ মিনিটে সাদিও মানে স্কোরশিটে নাম তুলে নাসরের ব্যবধান বাড়ান।

এরপর ৬১ মিনিট ব্যবধান ৩-০ করেন রোনালদো। তিন গোলে পিছিয়ে পড়ার পর হুশ ফেরে সফরকারিদের। ৬৩ মিনিটে মোহাম্মদ এবং ৬৭ মিনিটে আলীর গোলে দারুণভাবে ম্যাচে ফেরে দুহাইল। তবে ৮১ মিনিটে রোনালদো আবারো বল জালে পাঠালে জয়ের পথে থাকে নাসর। ৮৭ মিনিটে ওলুঙ্গার গোল দুহাইলের শুধু ব্যবধানই কমিয়েছে। ‘ই’ গ্রুপে ৩ ম্যাচে ৩ জয়ে শীর্ষে আল নাসর। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পারসেপোলিস। ১ পয়েন্ট করে পরের দুই অবস্থানে দুহাইল ও ইস্তিকলোল।