সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বুবলীকে ঘৃণা করেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব অনেক আগে থেকেই। তাই বিভিন্ন সময় শাকিব খান প্রসঙ্গে আলোচনায় আসেন অপু বিশ্বাস। আব্রাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব-অপুকে। শাকিবের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলী ও সন্তান শেহজাদ খান বীরও শাকিবের সঙ্গে অতীত সম্পর্কের জেরে প্রায়ই আলোচনায় আসেন। তাই অপু ও বুবলীর মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক সেটা সহজেই অনুমেয় করা যায়।

সম্প্রতি বুবলীকে পছন্দ করেন না বলে জানিয়েছেন অপু বিশ্বাস। একটি বেসরকারি টিভি চ্যানেল জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হয়ে বুবলী প্রসঙ্গ অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। অপু বিশ্বাস আরও বলেন, জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

বুবলীর সন্তান বীর প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি। বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সবসময় রেসপেক্ট এবং সম্মান জানাই।