সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবার এক ফ্রেমে সালমান-রোনালদো

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ গিয়েছিলেন সালমান। এক বক্সিং ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তোলা একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো, এই ছবিতে সালমানের সঙ্গে দেখা গেছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা ভাইরাল ছবিতে সালমানের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজকে। তার পাশেই রোনালদো। ভিভিআইপি সিটে বসে তারা বক্সিং উপভোগ করছিলেন। দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি।

এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা।’ রোববার সকালেই সালমান মুম্বাই ফিরেছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিগ বসের নতুন সিজন নিয়ে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি।’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। খল চরিত্রে আছেন ইমরান হাশমি। সূত্র: হিন্দুস্তান টাইমস