সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যে কারণে শাহরুখকে দোষারোপ করলেন শুভ

অনলাইন ডেস্ক :

গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের ১২ প্রদেশের ৫০৩টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি। ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মুজিব’ বায়োপিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুজিব সম্পর্কে কথা বলেন আরিফিন শুভ। আরিফিন শুভ বর্তমানে মুম্বাই রয়েছেন। সিনেমাটির প্রচারে অংশ নিয়েছেন তিনি। সেখানে থাকতেই ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় এই নায়কের। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমার নতুন নাম দিয়েছে। আমাকে তারা অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’ সাবলীলভাবে হিন্দিতে কথা বলতে পারেন আরিফিন শুভ।

তাকে জিজ্ঞেস করা হয় কীভাবে পারেন তিনি? এই প্রশ্ন করতেই তিনি মজার ছলে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিতে পারেন।’ একথা কেন বললেন নায়ক? তার কথায় বোঝা গেল তিনি প্রচুর হিন্দি সিনেমা দেখেন। পাশাপাশি সীমান্ত হওয়ায় বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক। উল্লেখ্য, এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।