সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ডিপ্রেশনে মিডিয়া ছেড়ে দিচ্ছেন লুবাবা

অনলাইন ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি বক্তব্য অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে সমালোচনা করা হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতির পর ডিপ্রেশনে ভুগছেন সিমরিন লুবাবা। লুবাবার মা জেমি জানিয়েছেন, ‘আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে ট্রল করা হচ্ছে, তাতে ও কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে।

এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এরমধ্যেই শুরু হয়েছে ট্রল।’ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মা জাহেদা ইসলাম জেমি আরো বলেন, ‘আমার মেয়ে কেন্দে দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’ সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। একটি বিজ্ঞাপন করে সে শোবিজ অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়। নাটক ও টেলিভিশনে করেছে অভিনয়ও।