সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন কাইলি

অনলাইন ডেস্ক :

২৪ বছর বয়সী মার্কিন মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব কাইলি জেনার দ্বিতীয়বার মা হওয়ার খবর নিজেই জানালেন। একটি আবেগঘন ভিডিওতে কাইলি ৮ সেপ্টেম্বর কিছু মুহূর্ত তুলে ধরে মা হওয়ার কথা প্রকাশ্যে আনেন কাইলি। কাইলির দ্বিতীয় সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড, র‌্যাপার ট্র্যাভিস স্কট। কাইলি যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি আবার মা হওয়ার খবর তিন বছরের মেয়ে স্টর্মি এবং বয়ফ্রেন্ড ট্র্যাভিসের সঙ্গে শেয়ার করছেন। ভিডিওতে রয়েছে ডাক্তারের কাছে যাওয়া, মা ক্রিস জেনারকে খবর দেওয়া মেয়ে স্টর্মির সঙ্গে বেশ কয়েকটি ছোট্ট ক্লিপ। ভিডিওতে দেখা যায়, কাইলি তার আল্ট্রাসাউন্ডের ছবি দেখিয়ে বলছেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা দিন”। এই ভিডিওতে কাইলির ২৪ বছরের জন্মদিনের কিছু মুহূর্তও উঠে এসেছে। ২০১৮-র ফেব্রুয়ারি মাসে প্রথমবার মা হয়েছিলেন কাইলি জেনার।গত অগস্টে কাইলির দ্বিতীয়ার বার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ছবি দেখেই অনুমান করেছিলেন, কাইলি মা হচ্ছেন। অবশেষে সেখবরই সত্যি প্রমাণিত হল।