সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন শ্রীলেখা

অনলাইন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রায়ই নিজের নতুন নতুন ছবি দিয়ে আর নানা রকম মন্তব্য করে সাড়া ফেলে দেন তিনি। বিদেশে নানা রকম মন্তব্য শেয়ার করে যাচ্ছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন তিনি। সোমবার এক পোস্টে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন শ্রীলেখা। নীল সমুদ্রের মাঝে বোট ট্যাক্সিতে চড়ার ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘৬০ ইউরো দিয়ে প্রাইভেট বোট ট্যাক্সি ভাড়া করে লিডো থেকে ভেনিসে যাচ্ছি। দেউলিয়া হয়ে গেলাম।’ তার পোস্ট নিয়ে বেশ রসিকতা করছেন তার ভক্ত-অনুরাগীরা। এর আগে ভেনিসের একটি রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন শ্রীলেখা। এ সময় এক যুবককে দেখে চোখ আটকে যায় তার। ওই যুবকের কথাতেই অর্ডার দিয়ে ফেলেন একটি মাছের রেসিপি। জমিয়ে খানাপিনা শেষ করার পর বিল পেয়ে শ্রীলেখা বুঝতে পারেন, সুন্দর ব্যাপারটা আসলে কতটা ভয়ংকর! খাবারের বিলের অঙ্ক দেখে অভিনেত্রীর চক্ষু চড়কগাছ। কারণ বিলে হয়েছে ৬৩.২০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩৮৫ টাকা)। সোশ্যাল মিডিয়ায় খাবার ও বিলের কপির পাশাপাশি সেই যুবকের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছেন শ্রীলেখা। আর ক্যাপশনে লিখেছেন, ‘এই সেই কালনাগিনী মাছ। সুন্দর ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই বিল।’ জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। সেই উপলক্ষেই অভিনেত্রী ভেনিস গিয়েছেন। চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে প্রতিষ্ঠিত শ্রীলেখা মিত্র বাংলাদেশে বেশি পরিচিতি পেয়েছেন রিয়ালিটি শো ‘মীরাক্কেল’-এর কারণে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ তালিকায় ছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী। সূত্র : সংবাদ প্রতিদিন।