সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফের একসঙ্গে সালমা-নোলক

নিজস্ব প্রতিবেদক:

১৩ বছর পর ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সালমা গান গাইলেন এক সঙ্গে। গানের শিরোনাম ‘ও দুলাভাই।’ গানটি ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের চ্যানেলে আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সঙ্গীত পরিচালনায় রোহান রাজ। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গানটি মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ড হয়। এর আগে নোলক ও সালমা ২০০৮ সালে মাটির তারা নামের একটি অ্যালবামে গান করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এক সঙ্গে গান গেয়ে দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। সালমা বলেন, এই গানে আমার দুলাভাই হিসেব নোলক বাবু গান গেয়েছেন। আমি তার শালী হিসেবে গান গেয়েছি। আসলে নোলক ভাই আমার ভাই। অনেকদিন পর এক সঙ্গে গান গাইতে পেরে ভালো লাগছে। নোলক বাবু বলেন, ‘আমারও খুব ভালো লাগছে। ১৩ বছর পর অবার অমারা এক সঙ্গে গান গাইতে পারলাম। আশা করি গানটি সবার ভাল লাগবে।’