সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ডর্টমুন্ডকে বিধ্বস্ত করল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

বায়ার্ন মিউনিখ জার্সিতে গোল উৎসব চলছেই হ্যারি কেইনের। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ১৪ ম্যাচে ইংলিশ ফরোয়ার্ডের গোলের সংখ্যা এখন ১৭। শুধু বুন্দেসলিগায় ১০ ম্যাচে তাঁর গোল ১৫টি। পরশু জার্মান ক্লাসিকোতে (ডের ক্লাসিকার) বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে বায়ার্ন মিউনিখের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন কেইন। এই ম্যাচ দিয়ে ডের ক্লাসিকারে অভিষেক হলো তাঁর। উপলক্ষটা রাঙালেন হ্যাটট্রিকে। ডর্টমুন্ডের মাঠে বায়ার্নের ৪-০ গোলের জয়ে ৩ গোল একা কেইনের। তিন দিন আগে তৃতীয় বিভাগের দলের কাছে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন মিউনিখ। ওই হতাশা পেছনে ফেলে ক্লাসিকোতে বড় জয় পেল ব্যাভারিয়ানরা।

ঘরের বাইরে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বায়ার্নের। খেলার ৯ মিনিটের মধ্যে তারা দুবার বল পাঠায় ডর্টমুন্ডের জালে। চতুর্থ ফরাসি সেন্টার ব্যাক ডায়োত উপামেকানোর লক্ষ্যভেদে শুরু গোল উৎসবের। চোটের জন্য এক মাস মাঠের বাইরে থাকার পর এই ম্যাচের কয়েক মুহূর্ত আগে ফিটনেস টেস্টে উতরেছিলেন তিনি। ফেরাটা রাঙালেন শুরুতে বায়ার্নকে গোল উৎসবে ভাসিয়ে। লেরয় সানের পাসে বল জালে জড়িয়েছেন উপামেকানো। নবম মিনিটে লেরয় সানেরই অ্যাসিস্টে ব্যবধান ২-০ করেন কেইন। খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

এরপর আরেকটি গোল পেতে ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। এবার কিংসলে কোমানের ক্রসে বল জালে জড়িয়েছেন তিনি। আর ৯৩ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচের অ্যাসিস্টে হ্যাটট্রিক পূরণ করেছেন কেইন। কেইনের আলোকিত নৈপুণ্যে ডের ক্লাসিকা জিতে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন। ১০ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ২৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেয়ার লেভারকুসেন। ইএসপিএন