সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স

অনলাইন ডেস্ক :

নির্ধারিত ৯০ মিনিটের সমতার পর ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। সেখানে দারুণ শটে ব্যবধান গড়ে দিলেন জন কেনেডি। আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সকে হারিয়ে কোপা লিবের্তাদোরেসে প্রথমবারের মতো শিরোপা জয়ের অনির্বচনীয় স্বাদ পেল ফ্লুমিনেন্স। ব্রাজিলের রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ২-১ গোলে জিতেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। হেরমান কানোর ৩৬তম মিনিটের গোলে ফ্লুমিনেন্স প্রথমে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লুইস আদভিনকুলা বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করে সমতার স্বস্তি এনে দেন বোকা জুনিয়র্সকে।

পরে অতিরিক্ত সময়ের নবম মিনিটে দলকে ফের এগিয়ে নেন কেনেদি। গোলটি করে বুনো উদযাপনে মেতে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন তিনি। কিন্তু তা ফ্লুমিনেন্সের উৎসবের পথে অন্তরায় হয়নি মোটেও। ফের্নান্দো জিনিসের কোচিংয়ে এই প্রথম কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন হলো ফ্লুমিনেন্স। বর্তমানে জিনিস ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করছেন।