সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করায় উদ্বিগ্ন ইইউ

বাংলাদেশে বিরোধী দলীয় কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।

রবিবার( ৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ৮,০০০ এরও বেশি বিরোধী দলীয় কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার হওয়া উচিত।’

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার অনুকূলে অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।

বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো দ্বিতীয় দফায় দেশব্যাপী অবরোধ অব্যাহত রেখেছে,এতে কিছু সহিংসতার ঘটনা ঘটছে এবং আন্তঃজেলা রুটে তুলনামূলকভাবে কম যানবাহন চলাচল করছে।

—-ইউএনবি