সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘নগদে কট’ নাটকে শাকিলা

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের অভিনয় শিল্পী শাকিলা পারভীন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও মিউজিক ভিডিওতে কাজ করছেন। ‘নগদে কট’ নামে একটি নাটকে তাকে ভিন্নরকম এক চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। মজা আছে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রে নিজেকে ধারণ করার চেষ্টা করি। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ করা হয়েছে। আশাকরি, দর্শকদের খুব ভালো লাগবে। ‘নগদে কট’ নাটকের গল্পে দেখা যাবে, কলোনির মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে মন্টি। ছোট বেলা থেকেই তার বদ অভ্যাস পরিচিত মানুষের কাছে চাপাবাজি করা।

তার এই স্বভাব অস্থির করে তুলছে কলোনির সবাইকে। এভাবেই মন্টি যখন নিজের মতো করে চলছে, ঠিক তখনই সে বন্ধুদের কাছে জানতে পারে, কলোনিতে একটা উড়ো প্রেমের খবর ভাসছে। নিধি নামের এক মেয়ের সঙ্গে নাকি তার প্রেমের সম্পর্ক। এবার সে খুঁজে বের করার চেষ্টা করে কে এই রহস্যময় নিধি? সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি। কুদরত উল্লাহ’র গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। সুলতান এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদের ইউটিউব চ্যানেলে। এতে মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভীন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চলসহ প্রমুখ।