সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের গল্প

অনলাইন ডেস্ক :

হুমায়ূন আহমেদ প্রয়াত হয়েও বেঁচে আছেন লাখও কোটি অনুসারীর হৃদয়ে। হাজারও তরুণ স্বপ্ন দেখেন হুমায়ূন আহমেদ হওয়ার। তেমনই এক স্বপ্নবাজ তরুণের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, হুমায়ূন আহমেদের মতো মহান মানুষকে অনেকে ফলো করেন। তার মতো লেখক হতে চায়। তেমনই এক তরুণের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। কাল্পনিকভাবে গল্প সাজিয়ে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে দেখা যাবে, বড়লোক বাবার একমাত্র সন্তান যার নিজের নামের সঙ্গে হুমায়ূন আহমেদের নামের মিল। এমনকি তার বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল।

সে সত্যিকার অর্থেই হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবেনা- এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এগিয়ে যায় গল্প। এ নাটকে হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ রচনা করেছেন রাজিয়া সুলতানা জেনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শিল্পী সরকার অপু, রোশানসহ অনেকে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই তে ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকটি প্রচার হবে।