সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শেষ ম্যাচের আগে নেদারল্যান্ডস দলে পরিবর্তন

অনলাইন ডেস্ক :

টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের পেসার রায়ান ক্লেইন। তার পিঠের চোটে বিশ্ব মঞ্চে সুযোগ পেলেন নোয়াহ ক্রুশা। আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদনের খবর জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে নেদারল্যান্ডসের দারুণ অভিযানের বিশ্বকাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ক্লেইন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেদিন ৭ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ২৬ বছর বয়সী পেসার।

এরপর ছয় ম্যাচের একটিতেও তাকে আর নামায়নি ডাচরা। এবার এক ম্যাচ বাকি থাকতে পিঠের চোটে শেষ হয়ে গেল তার বিশ্বকাপ। ক্লেইনের জায়গায় সুযোগ পাওয়া ক্রুশা এখন পর্যন্ত খেলেছেন স্রেফ একটি স্বীকৃত ম্যাচ।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ৭ রান করে আউট হয়েছিলেন ২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটসম্যান। আট ম্যাচের ছয়টি হেরে এরইমধ্যে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচ জিতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার সুযোগ আছে ডাচদের সামনে। সেই অভিযানে বেঙ্গালুরুতে রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা।