সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নক আউট পর্বের টিকেট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হচ্ছে আগামী রোববার। এরপর বুধবার থেকে নক আউট পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে। নক আউট পর্বে রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। নক আউট পর্বকে সামনে রেখে শেষ সেটের টিকেট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত থেকে। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনাল ও ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই তিনটি ম্যাচের টিকেট বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮ টা থেকে বিশ্বকাপের অফিসিয়াল টিকেটিং ওয়েবসাইট ‘tickets.cricketworldcup.com’ থেকে কেনা যাচ্ছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে বিশ্বকাপের শেষ মুহূর্তেও আবহ উপভোগ করার এটাই ক্রিকেট সমর্থকদের সামনে শেষ সুযোগ। ইতোমধ্যেই ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজ্যিলান্ড বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট পেয়ে গেছে। বাকি থাকা একটি স্থানের জন্য লড়াইয়ে এখনো টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এই তিনটি দলই আট ম্যাচে চারটি করে জয় নিয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে।