সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘অল্প বয়সে পেকে গেছে দিঘী’

অনলাইন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর বাড়তে থাকে তার অনুরাগীর সংখ্যাও। সম্প্রতি চলচ্চিত্রে তাকে কম দেখা গেলে তিনি ব্যস্ত আছে স্টেজ শো নিয়ে। বাংলা চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা ডিপজলের ‘চাচ্চু’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় চলে আসেন দিঘী। এবার এই অভিনেতাই দিঘীকে ইঁচড়ে পাকা বলে আখ্যায়িত করলেন। ডিপজল বলেন, যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না। দিঘীতো এখন লাইনে নাই। ওকে নায়িকা বানাবো আমরা কারণ ও আমাদের ঘরের মেয়ে। কিন্তু তা না করে যা ইচ্ছে তাই করছে। ডিপজল আরও বলেন, দিঘীর আমার এইখানে আসা উচিত ছিল। আমাকে বলতে পারতো চাচ্চু আপনার ঘরে কাজ করবো। আমি তো আর টাকা কম দিতাম না।

দিঘীকে নিয়ে নতুন ছবি বানানোর কথা বলে এই অভিনেতা বলেন, দিঘীর এখনও সময় আছে। ওর ফেইস সেদিন আমি দেখলাম, আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এটা যদি ধরে রাখে তাহলে ওর উপর বাংলাদেশে অভিনেত্রী থাকবে না। খুব তাড়াতাড়ি দিঘী ও ওর বাবাকে ডাকবো নতুন ছবি নিয়ে আলাপ করতে। প্রসঙ্গত, দীঘি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা গিয়েছে তাকে।