সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আসছে সুমি শবনমের ‘চান তারা জোসনা’

অনলাইন ডেস্ক :

সুমি শবনম এবার নিয়ে আসছে নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফী করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এই গায়িকা জানান, ‘এই গানটি একটু ব্যতিক্রমী গান। মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি।

অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি। তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্ন ভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।