সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সামনে এলো ‘একটু সরে বসুন’ সিনেমার ট্রেলার

অনলাইন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ‘একটু সরে বসুন’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা এটি বেশ উপভোগ করছেন। তারা সোশ্যাল মিডিয়াতে এর প্রশংসা জানাচ্ছেন। আশা করা যাচ্ছে ‘একটু সরে বসুন’ সিনেমাতে ঋত্বিক স্বমহিমায় নিজেকে তুলে ধরবেন। অবশ্য ট্রেলারও সে কথা জানান দিচ্ছে। এ সিনেমায় তার পাশাপাশি ইশা সাহা, পাওলি দাম, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, পায়েল সরকার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুসহ অনেককে অভিনয় করতে দেখা যাবে।

সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এর কলাকুশলী প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এ সিনেমায় মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘পাশ ফেল’ ছোটগল্প অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। ‘একটু সরে বসুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন ঋত্বিক ভক্তরা। তারা আশা করছেন ঋত্বিক তার সেরা অভিনয়টাই এ সিনেমায় দেখাবেন।