সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এক দিনে ২ বার করোনা টিকা নিয়ে হাসপাতালে ভর্তি নারী!

ছবি: ইউএনবি

একদিনে দুইবার করোনার টিকা নেয়ার পর শারীরিক অসুস্থতা অনুভব করায় এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফেন্সী আকতার (৩৯) উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গীয়া গ্রামের তাজিম উদ্দীনের স্ত্রী। বর্তমানে তিনি অসুস্থ অবস্হায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ।

ফেন্সী আকতার জানান, মোবাইল ফোনে ম্যাসেজ আসার পর দ্বিতীয় ডোজ করোনার ভ্যাকসিন নিতে তিনি স্বামীর সাথে হাসপাতালে যান। হাসপাতালের টিকা দেয়ার বুথে কর্মরত নার্সকে টিকা নেয়ার কার্ড দিলে তিনি আমাকে ভ্যাকসিন দিয়ে দেন। বসে থাকার একটু পরেই আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। ভ্যাকসিন নিয়েছি এমনটা বললে ওই নার্স বলেন কিছুই হবে না। তবে সমস্যা দেখা দিলে আমাদের বলবেন।

স্বামী তাজিম উদ্দীন বলেন, অসাবধানতার কারণে একইদিনে সিনোফার্মের ২বার ভ্যাকসিন দেয় নার্স। প্রথম ডোজসহ তিন বার টিকা নেয়া হয়ে গেল। শারিরিক অসুস্থ হওয়ায় স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । ভুল করেন নার্স কিন্তু হাসপাতালে চিকিৎসা করাতে ওষুধ ও ইনজেকশন কিনতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি।

এব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাসেম বলেন, টিকা নিতে আসা লোকজন বুথে প্রচণ্ড ভিড় করেন । প্রতিদিন এসব সামলাতে হিমসিম খেতে হচ্ছে। সেই নারী এখন ভালো আছেন। একইদিনে দুই বার ভ্যাকসিন নেয়ার কারণে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

–ইউএনবি