সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গুঞ্জন উড়িয়ে দিলেন শাকিব

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এজন্য এফডিসি ঘিরে বইছে নতুন নির্বাচনের হাওয়া। বুধবার হঠাৎ করে খবর ছড়ায় যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন শাকিব খান। যিনি অতীতে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করলেন শাকিব খান। শাকিব বলেন, ‘নির্বাচন নিয়ে আমি মোটেও ভাবি না। আমার এত সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি এগোবে না। যেসব খবর ছড়িয়েছে, তা মনগড়া। সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে। মোটকথা শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’ প্রসঙ্গত, শাকিব বর্তমানে ব্যস্ত আছেন একাধিক সিনেমা নিয়ে। ইতোপূর্বে শেষ করেছেন ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ। সিনেমা দুটিতে তার নায়িকা হিসেবে আছেন যথাক্রমে কলকাতার দর্শনা বণিক ও বাংলাদেশের বুবলী।