সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মসজিদে নাচের ভিডিও শুট করে আইনি বিপাকে পাকিস্তানি নায়িকা

অনলাইন ডেস্ক:

বিতর্কে জড়ালেন ‘হিন্দি মিডিয়াম’ খ্যাত অভিনেত্রী। ২০১৭ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সাবা কামারকে। তাঁর স্নিগ্ধ অভিনয় মন জয় করে নিয়েছিল ভারতীয় সিনেদর্শকদের। আর তিনিই কিনা ঐতিহাসিক মসজিদের ভিতরে নাচের ভিডিও শুট করে আইনি বিপাকে পড়লেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামরা। তাঁর বিরুদ্ধে স্থানীয় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, লাহোরের এক ঐতিহ্যবাহী মসজিদের ভিতরে নাচের দৃশ্যের ভিডিও শুট করেছিলেন তিনি। যেখানে কিনা উপস্থিত ছিলেন গায়ক বিলাল সাইদও। আর প্রেক্ষিতেই ইসলাম ধর্মে হারামের অভিযোগ এনে সাবা ও বিলালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে আদালতের পক্ষ থেকে বারবার নোটিশ গেলেও তাতে কোনওরকম সাড়া দেননি জনপ্রিয় অভিনেত্রী কিংবা তাঁর টিমের কেউই। মামলার শুনানিতে একাধিকবার গরহাজির হওয়ার কারণেই লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত এবার তাঁদের বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ হয়েছে। যার জেরে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। জানা গেছে, আগামী ৬ অক্টোবর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। উল্লেখ্য, সাবার নাচের ভিডিও শুট করার ঘটনা অবশ্য গত বছরের। সেই সময়েই অভিনেত্রী সাবা কামার ও গায়ক বিলাল সাইদের বিরুদ্ধে পাক-দ-বিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করেছিল লাহোর পুলিশ। তাঁদের অভিযোগ, লাহোরের ওয়াজির খান মসজিদে কুরুচিকর ক্রিয়াকলাপ করেছেন সাবা। অভিযোগে-এ স্পষ্ট উল্লেখ, মসজিদে নাচের ভিডিও শুট করার অর্থ সেখানকার পবিত্রতা নষ্ট করা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানি-নেটজনতাদের অনেকে সরব হয়েছিলেন।অভিনেত্রী অবশ্য ক্ষমাপ্রার্থনা করে বলেছিলেন যে, “মসজিদে একটি নিকাহ-র দৃশ্য শুট হচ্ছিল। যার নেপথ্যে কোনও গানই বাজানো হয়নি সেখানে। পরে এডিটিংয়ের সময় গান জুড়ে দেওয়া হয়েছে ওই ভিডিওতে।” কিন্তু সাবার এই সাফাইতে চিড়ে ভেজেনি। আর তারই মাশুল গুনতে হচ্ছে এখন ইরফান খান-এর সহ-অভিনেত্রী সাবা কামরাকে।