সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘কিল হিম-২’ নির্মাণে ইকবাল

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল রোববার রাতে জানান, আগামী বছরের শুরুতে ‘কিল হিম-২’ সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন তিনি। সামনের বছর কোরবানির ঈদে ‘কিল হিম-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিনেমার গল্প লেখার কাজ শেষ। সেটির গল্প অনন্ত জলিল ভাইকে শুনেছি। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু করব সিনেমার প্রধান চরিত্রে অনন্ত জলিল থাকবেন; বাকি চরিত্রে কে থাকবেন-তা নিয়ে ভাবছি।’

বিদেশে ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানালেন মোহাম্মদ ইকবাল। এ বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাতে আরও অভিনয় করেছিলেন রুবেল ও মিশা সওদাগর। এদিকে ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি মুক্তি দেওয়া হবে বলে জানান এ নির্মাতা। এ সিনেমায় কলকাতার চিত্রনায়িকা অন্বেষা-শ্যামল মওলা অভিনয় করছেন। ‘ডেডবডি’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।