সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বরিশালে ‘রাজনৈতিক কর্মসূচিতে’ না আসায় ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলের অন্তত ১৫ শিক্ষার্থীকে বাংলাদেশ ছাত্রলীগের কলেজ শাখার নেতা-কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ক্যাম্পাসের বয়েজ হলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার (২৪), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ও আশিকুজ্জামান সজীব।

শিক্ষার্থীরা জানান, রবিবার রাতে ছাত্রলীগ নেতারা সোমবারের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার দাবি জানান।

সোমবার রাত ৮টার দিকে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব ভূঁইয়ার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ওই কর্মসূচিতে অংশ না নেওয়া ১৫ শিক্ষার্থীর ওপর হামলা ও মারধর করে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

অভিযোগ অস্বীকার করে সাকিব দাবি করেন, ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। বিএনপি, জামায়াতের অনুসারীরা ম্যুরাল ভাংচুরের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দেয়, ফলে সংঘর্ষ হয়।

কলেজের সহকারী অধ্যাপক লিটন রাব্বানী বলেন, বর্তমানে আমরা শিক্ষার্থীদের চিকিৎসার দিকে নজর দিচ্ছি।

—-ইউএনবি