সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা
Skip to content

সোহানের নজরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

অনলাইন ডেস্ক :

হতাশার এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। এই বিশ্বকাপে দলে ছিলেন না উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এখনো ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। তবে এই উইকেটরক্ষক ব্যাটারের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে প্রপার ব্যাটার হিসেবে খেলা। সোহান গণমাধ্যমকে বলেন, ‘সবচেয়ে বড় কথা আমি স্লগার হতে চাই না। আমি প্রপার ব্যাটার হতে চাই। প্রপার ব্যাটারদের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)।

দলের প্রয়োজনে আসলে আমি যে কোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।’