সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাকিস্তানের নির্বাচকরা বরখাস্ত

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে ব্যর্থতার কাটাছেঁড়া চলছে। পাকিস্তান গণমাধ্যমগুলো খবর দিয়েছে, বিদেশি কোচদের চাকরিচ্যুত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এর মধ্যে আছেন ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থারও। তাঁদের বরখাস্ত করার আগেই অবশ্য ক্রিকেট নির্বাচকদের সরিয়ে দিয়েছে পিসিবি। আগামী দুই দিনের মধ্যে নতুন নির্বাচক কমিটির নাম ঘোষণা করার কথা। বেছে নেওয়া হবে নতুন প্রধান ক্রিকেট নির্বাচকও। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন তউসিফ আহমেদ, ওয়াজাতুল্লাহ ওয়াস্তি ও ওয়াসিম হায়দার। তাদের চাকরিচ্যুতির খবরটি দিয়েছে সামা টিভি।

প্রধান নির্বাচকের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম উল-হক। পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরনে মরকেলও সরে দাঁড়িয়েছেন স্বেচ্ছায়। ওদিকে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন কয়েকজন সাবেক ক্রিকেটার। আশরাফের সঙ্গে দেখা করা সাবেক ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজ। বিশ্বকাপে একদম প্রত্যাশা মেটাতে পারেননি বাবর আজমরা। পাঁচ ম্যাচ হেরে পাঁচ নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পাকিস্তান। সেমিফাইনালের আগে বিদায়ের হতাশা নিয়ে দুবাই হয়ে দেশে ফিরেছেন বাবরা। তবে জাকা আশরাফ আসছেন ভারতে।

১৯ নভেম্বর আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখার কথা তাঁর। পিসিবি চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরকে সাথে নিয়ে ১৭ নভেম্বর ভারতে পা রাখার কথা জাকা আশরাফের। ওই সময়ে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড মিটিং। সে সভায়ও অংশ নেবেন পিসিবি প্রধান। তথ্যসূত্র : সামা টিভি