সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সায়ান

অনলাইন ডেস্ক :

তার প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভূত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। ুএবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য। মঙ্গলবার সায়ান তাঁর ফেসবুকে গানটি পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি।

‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত। গানটি শেয়ার করে সায়ান লিখেছেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণির বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না!’