সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আসিফের সঙ্গী এবার শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে একটি গানে কণ্ঠ মেলাচ্ছেন বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর গানটিতে কণ্ঠ দেবেন শ্রেয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন আসিফ নিজেই। ২০০৩ সালে ভারতের নন্দিত কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট গান করেছিলেন আসিফ। সেই স্মৃতির প্রসঙ্গ টেনে আসিফ বলেন, ‘শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা।

অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটি হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’ প্রথমে তৈরি হচ্ছে হিন্দি গানটি। এতে শ্রেয়ার কণ্ঠ দেয়ার তারিখ চূড়ান্ত; তবে আসিফ কবে নাগাদ গাইবেন, তা নিশ্চিত নয়। কেননা, তিনি কয়েক দিন ধরে অসুস্থ। সুস্থ হয়ে মুম্বাইয়ে গিয়ে গানটিতে কণ্ঠ দেবেন তিনি। আসিফ জানান, গানটি লিখেছেন রবি বাসনেত। সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিকের ব্যানারে প্রকাশ হবে গানটি।