সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সামাজিক মাধ্যমে সরব বুবলী

অনলাইন ডেস্ক :

সম্প্রতি গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে কটাক্ষ করে পোস্টও করেছিলেন অভিনেত্রী পরীমণি। এ ছাড়া অপু বিশ্বাসও বিভিন্ন আকার ইঙ্গিতে দিচ্ছেন খোঁচা। এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সরব হলেন বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখে-মুখে ছিল ব্যাপক উচ্ছ্বাস। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলছিল একটি গান। আর এই গানের মাধ্যমেই সমালোচকদের কটাক্ষের জবাব দেন বুবলী। ওই ভিডিওতে চলছিল নেটদুনিয়ার ভাইরাল গান ‘তোদের জ¦লবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ।

যেখানে শোনা যায়, হ্যা, আমায় দেখে জ¦লছে যারা চাইছি তাদের বলতে। পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন, তারাই আবার করছে কাঠি। সামনে প্রিয়জন যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই। যে যা বলুক, বলবে। তোদের জ¦লবে, আমার তাতেই চলবে’। বুবলী ওই ভিডিওটি পোস্ট করার পর কমেন্টবক্সেও ভক্তরা জানান, নিন্দুকদের এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী। সঙ্গে এটাও বোঝালেন, তাকে নিয়ে নিন্দুকেরা যতোই কটাক্ষ করুক, বুবলী আছেন তার মতো করেই। সমালোচকদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। এমনকি কাউকে তিনি ভয়ও পান না।