সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন ঈশানা

অনলাইন ডেস্ক :

মা হবেন অভিনেত্রী ঈশানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তথ্যটি জানিয়েছেন নিজেই। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি। তাঁরা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা। এরপর তাঁকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। একের পর এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন। মিডিয়ায় আসার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন, হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী।

ঈশানা জানান, শিগগিরই মা হতে যাচ্ছেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সাবধানে কাটাচ্ছেন। ঘরের বাইরের কাজকর্ম থেকেও অবসর নিয়েছেন। ঈশানা বলেন, ‘সময়টা উপভোগ করছি। আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ। তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে। নতুন সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না। তবে দেশের মানুষকে খুব মিস করি।’