সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আলোচনা-সমালোচনায় আপত্তি নেই সুনেরাহর

অনলাইন ডেস্ক :

কাকে কতটুকু দেখাবেন, জানাবেন সেটা তার নিজের বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট দেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পারসোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা-সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই।

কিন্তু কারো মিথ্যা টাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না।’ জীবন কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে সুনেরাহ লেখেন, ‘আমার অফুরন্ত সময় শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।’

এ প্রজন্মের অভিনেত্রী লেখেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনও নিবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ। তবে ঠিক কী কারণে এবং কোন ঘটনায় সুনেরাহ এমন পোস্ট করলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অবশ্য অভিনেত্রীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পোশাক-পরিচ্ছেদ কিংবা বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে, যা পছন্দ হয়নি অভিনেত্রীর।