সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যে কারণে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক :

গত কয়েকদিন ধরেই আত্মহত্যা চেষ্টার ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রমের সম্পর্কের জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিশা। তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই বেশ আলোচনার সৃষ্টি হয় শোবিজ অঙ্গনে। রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেই ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী জানান, ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালের শরণাপন্ন হন তিনি। এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তিশা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা। ওই পোস্টেই সাংবাদিকদের কাছে ক্ষমা চান এই অভিনেত্রী।

পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধও জানান তিনি। পাঠকদের সুবিধার জন্য তিশার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না। সাংবাদিক ভাইদের উদ্দেশে একটা কথা আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে।

আমার অনাকাক্সিক্ষত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৬ নভেম্বর চিকিৎসা শেষে বাসায় ফেরেন এই অভিনেত্রী। বর্তমানে সুস্থ আছেন তিশা। তবে এই ঘটনায় উঠে এসেছে মুশফিক আর ফারহানের নাম।