সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতের চলচ্চিত্র উৎসবে জয়ার চার

অনলাইন ডেস্ক :

ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। আজ সোমবার শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। এই উৎসবে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা যায়। ইফির উদ্বোধনী দিনে জয়ার হিন্দি ভাষার চলচ্চিত্র ‘কড়ক সিং’র ট্রেইলার প্রকাশিত হবে। ২২ নভেম্বর এটির প্রিমিয়ার শো হবে। এর মধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘি।

এ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার সিনেমা গেছে। গতবার ‘নকশিকাঁথার জমিন’ খুব ভালো সাড়া ফেলেছিল। এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে।’