সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

অনলাইন ডেস্ক :

৫১ তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ভারত দুটি এমি জিতেছে। এবছরের এমি অ্যাওয়ার্ডসে ২০টি দেশের ৫৬ জন প্রতিযোগী মনোনয়ন পেয়েছেন। সেরা অভিনেতা হয়েছেন মার্টিন ফ্রিম্যান। ‘দ্য রেসপন্ডার’ ড্রামার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

সেরা ড্রামা সিরিজ হয়েছে ‘দ্য এমপ্রেস।’ কমেডির জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন ভারতের বীর দাস। নেটফ্লিক্স-এ তাঁর জনপ্রিয় শো বীর দাস: ল্যান্ডিং-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এছাড়াও ভারতীয় টেলিভিশনে অবদানের-এর জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টর-এর অ্যাওয়ার্ড পান একতা কাপুর।

এক নজরে দেখে নিন আন্তর্জাতিক এমি পুরস্কার জয়ীদের তালিকা।

সেরা অভিনেত্রী: কারলা সুজা (ডাইভ)
সের অভিনেতা: মার্টিন ফ্রিম্যান (দ্য রেসপন্ডার)
সেরা কমেডি: বীর দাস (বীর দাস: ল্যান্ডিং)
সের টিভি মুভি/মিনি সিরিজ: ডাইভ
সেরা নন স্ক্রিপ্টেড এন্টারটেইনার: অ্যা পন্টে- দ্য ব্রিজ ব্রাসিল
সেরা শর্ট-ফর্ম সিরিজ: অ্যা ভেরি অর্ডিনারি ওয়ার্ল্ড
সেরা শিশুতোষ ফ্যাক্টচুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট: বিল্ট টু সারভাইভ
সেরা ডকুমেন্টারি: মারিউপোল: দ্য পিপলস স্টোরি
সেরা স্পোর্টস ডকুমেন্টারি: হার্লে অ্যান্ড কাটিয়া
সেরা আর্টস প্রোগ্রামিন: বাফি সেইন্টে-ম্যারি: ক্যারি ইট অন
সেরা তেলেনোভেলা: ফ্যামিলি সিক্রেটস
সেরা শিশুতোষ অ্যানিমেশন: দ্য স্মেডস অ্যান্ড দ্য স্মুস
সূত্র: হিন্দুস্তান টাইমস