সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট হবে হাতিরঝিলে

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ২৪ নভেম্বর হাতিরঝিলে হবে ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামের কনসার্ট। কনসার্টটি হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। অনুমতি না পাওয়ায় কনসার্টটি এখন হবে হাতিরঝিলের এম্ফি থিয়েটারের মঞ্চে। কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে। টিকিটের পাশাপাশি যে কেউ ডোনেশন হিসেবেও টাকা পাঠাতে পারেন। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক ওয়েবসাইটে। এই কনসার্টে যেসব ব্যান্ড দল ও শিল্পী পারফরম করবেন তাঁদের কেউই পারিশ্রমিক নেবেন না।

ব্যান্ডদলগুলোর মধ্যে থাকবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার। সংগীতশিল্পীদের তালিকায় রয়েছেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান. রেজাউল করিম লেমন, আহমেদ হাসান সানি, অভিষেক ভট্টাচার্য্যসহ অনেকে। এই কনসার্টে অতিথি হিসেবে থাকবেন প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। ২৪ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় শুরু হবে কনসার্টটি।