সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘এষা মার্ডার’ ছবিতে বাঁধন

অনলাইন ডেস্ক :

‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নতুন ছবির নাম ‘এষা মার্ডার’। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার। গত মঙ্গলবার বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সানী সানোয়ার। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধন যেসব ছবি ও ওয়েব ছবি করেছেন, তাতে তাঁর প্রতি ভক্ত-দর্শকদের আগ্রহ ক্রমেই বেড়েছে। ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’, ‘গুটি’ ও বলিউড ছবি ‘খুফিয়া’র পর কোন ছবি হাতে নেন বাঁধন, সেটির প্রতি আগ্রহ ছিল সবার।

নারীপ্রধান গল্পের ছবি ‘এষা মার্ডার’-এ বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে। বাঁধন বলেন, ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারে জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’ পরিচালক জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।