সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সৌদি আরবে বাংলাদেশের ‘দামাল’

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বেশ কয়েক বছর ধরে নিয়মিত হওয়া এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। ফরিদুর রেজা সাগর-এর কাহিনি অবলম্বনে ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, রিয়াদে এই উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ৮ ডিসেম্বর। পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন। সিয়াম, মিম, রাজ ছাড়াও এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন-ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত, সাঈদ বাবু, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টিসহ অনেকে।