সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চলচ্চিত্র উৎসবে ছেঁড়া জুতা পরে সালমান

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ-সম্পত্তির পাহাড়। কোটি টাকার মালিক হয়েও সাদাসিধে জীবনযাপন করেন সালমান। আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্রে উৎসবে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে সফলতার মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’র রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছে সিনেমাটি! এ দিকে ‘টাইগার থ্রি’র সাফল্যের পরও ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচারণায় হাজির হন সালমান। জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) অংশগ্রহণ করতে গোয়াতে গিয়েছিলেন সালমান। অভিনেতার প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত সিনেমা ‘ফারে’র প্রচারে যখন সালমান মঞ্চে উঠেন, ঠিক তখনই পাপারাৎজ্জিদের চোখ যায় তার পায়ের দিকে।

পাপারাৎজ্জিদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল সালমানের ছেঁড়া জুতা। আর মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস রীতিমতো নজর কাড়ে নেটিজেনদের। প্রিয় তারকার এমন কীর্তি দেখে শোরগোলের সীমা নেই ভক্তদেরও। একজন লিখেছেন, ফের নতুন ট্রেন্ড শুরু হলো সালমানের! আরেকজন লেখেন, এই জুতা জোড়া পরে হয়তো খুব আরামবোধ করেন সালমান। আবার অনেক ভক্তের দাবি, আরে উনি সালমান খান, ওনার এত দেখানোর প্রয়োজন পড়ে না।