সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘সেলুলয়েড’ নাটকে শ্যামল-মম

অনলাইন ডেস্ক :

পরীক্ষিত দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম ‘সেলুলয়েড’ নাটকে জুটি বাঁধছেন। যেটি নির্মাণের দায়িত্বে আছেন তানিম রহমান অংশু। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। শ্যামল মাওলা বলেন, ‘জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গন্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।’

মম বলেন, শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের। শ্যামল-মমর ‘সেলুলয়েড’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। গানচিলের হেড অব অপারেশন্স লুৎফর হাসান জানান, কোভিড ও নানান জটিলতায় বেশ কিছুদিন বিরতির পর ফের সরব হচ্ছে গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা।। বেশ কয়েকটি নাটকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জীবনের অব্যক্ত নানান কথা বেরিয়ে আসবে গানচিলের প্রতিটি গল্পে।