সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শাকিবের শুটিং শুরু হচ্ছে আমেরিকান নায়িকার সঙ্গে

অনলাইন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ -এ অভিনয় করতে ঢাকায় আসছেন আমেরিকান নায়িকা কোর্টনি কফি। আগামী মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং। শাকিবের গত বছর জন্মদিনে নিউইয়র্কে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল। এর দেড় বছর পর শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। এর প্রযোজক আরশাদ আদনান সিনেমাটির শুটিংয়ের তারিখও জানিয়েছেন। জানা গেছে, হিমেল আশরাফের পরিচালনায় এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, সম্প্রতি তিনি আমেরিকা গিয়েছিলেন। এ সিনেমার নায়িকা কোর্টনি কফি বাংলা ভাষা কিছুটা রপ্তও করেছেন। আসছে ডিসেম্বরের ১০ থেকে রাজধানীতে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের সূচনা হবে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে। আগামী বছরের শুরুতে সিনেমার পুরো টিম নিয়ে আমেরিকায় শুটিংয়ের জন্য যাবে। চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খান আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।