সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সেমিফাইনাল নিশ্চিত করল জার্মানি

অনলাইন ডেস্ক :

স্পেনের বিদায় ঘণ্টা বাজিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৭ দল ১-০ গোলে হারিয়েছে স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে। ৬৪ মিনিট প্যারিস ব্রুনারের গোলটিই গড়ে দিয়েছেন স্পেন ও জার্মানির কিশোরদের কোয়ার্টার ফাইনালের ম্যাচের ভাগ্য। স্পেনের হেক্তর ফোর্ত বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। স্পট কিকে বল জালে জড়াতে একদম ভুল করেননি প্যারিস ব্রুনার। এরপর কোনো দল আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হয়। এই সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেন অনূর্ধ্ব-১৭ দলের রাউল জিমিনেজ।

সেমিফাইনালে জার্মানির কিশোররা খেলবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জয়ী দলের সঙ্গে। লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কিশোরদের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুই জয় এবং এক ড্রয়ে গ্রুপ ‘বি’র সেরা হয়ে শেষ ষোলোত জায়গা করে নিয়েছিল স্পেন। অন্যদিকে তিন ম্যাচের তিন জয়ে গ্রুপ ‘এফ’-এর সেরা হয়ে নকআউটে পা রাখে জার্মানির কিশোররা। শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কিশোররা ২-১ গোলে জাপানকে এবং জার্মানি ৩-২ ব্যবধানে যুক্তরাস্ট্রকে হারিয়ে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ইএসপিএন