সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঋষিজ পদক পাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক :

১৯৭৬ সালের ২২ নভেম্বর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’-চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। এদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে এ সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে। পথচলার সাফল্যের স্মারক হিসেবে ৩ গুণীকে সম্মান জানিয়ে শুক্রবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনটি। এবারের ঋষিজ সম্মাননা পাওয়া ৩ গুণী হলেন- সংগীত ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিমির নন্দী, অভিনয়ের জন্য অভিনেত্রী ডলি জহুর এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য সৌমিত্র শেখর।

এই অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আসাদুজ্জামান নূর ও নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর। গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত প্রয়াত বরেণ্য কবি আসাদ চৌধুরী, প্রয়াত শিল্পী ফকির আলমগীর ও প্রয়াত শিল্পী বুলবুল মহলানবীসকে। এ উপলক্ষে বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান।