সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও বাংলাদেশের যুবাদের হার

অনলাইন ডেস্ক :

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের যুবারা। ভারতে চার জাতীর ক্রিকেট আসরে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে এই ম্যাচেও ৬৮ রানের বড় ব্যবধানে হেরেছে আহরার আমিনের দল। ইংল্যান্ডের ২৬৫ রান তাড়া করে ১৯৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে আসরে ছয় ম্যাচের পাঁচটিতেই হারল বাংলাদেশের যুবারা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ডের যুবারা। এরপর চতুর্থ উইকেটে হামজা শেখের সঙ্গে শতরানের জুটি গড়েন লুস বেনকেনস্টেইন। তাঁদের ১১৪ রানের জুটিতে ২৯ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান হয়ে যায় ইংল্যান্ডের রান। হামজাকে ফিরিয়ে জুটিটা ভাঙেন মাহফুজুর রহমান। দলীয় স্কোর দুই শ ছোঁয়ার পর ফেরেন বেনকেনস্টেইন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনিই। বেনকেনস্টেইন আউটের পর আর ৬১ রান যোগ করে অলআউট হয়েছে ইংল্যান্ডের যুবারা।

২৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে নিয়মিতি বিরতিতে উইকেট হারিয়ে কক্ষচ্যূত হয়ে পড়ে যুবারা। ৭৬ রানা পড়ে চতুর্থ উইকেট। দলীয় স্কোর একশ পেরোনোর আগে হারায় পঞ্চম উইকেট। পরের দিকের ব্যাটাররাও ভালো অবদান রাখতে না পারায় দুইশর আগে অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন আরিফুল ইসলাম।