সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট

অনলাইন ডেস্ক :

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী মঙ্গলবার সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে জানা গেছে, সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। এই টেস্টের জন্য ২৭ নভেম্বর থেকে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা। চ্যাম্পিয়নশিপের এই সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর, ঢাকায়।